নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৩ টন ৯৫০ কেজি (৭৯ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শৈলেন্দ্র চন্দ্র দাস নামে একজনকে আটক করা হয়। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।
উপজেলার পাটবাজারে শৈলেন্দ্র চন্দ্র দাসের মেসার্স তীর্থ কনস্ট্রাকশনের গুদামে চোরাই পথে আনা ভারতীয় চিনি মজুদ করা হয়। পরে খবর পেয়ে সেখানে পুলিশসহ অভিযান পরিচালনা করেন ইউএনও। গুদামে ৫০ কেজি ওজনের ৭৯ বস্তায় ৩ টন ৯৫০ কেজি ভারতীয় চিনি দেখতে পান ইউএনও। এ সময় শৈলেন্দ্র চন্দ্র দাসকে আটক করে পুলিশ।
