কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের পাশ এক প্রবাসীর বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত ওই ব্যক্তি হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর জুমরছড়া এলাকার মৃত ইয়াকুব আলীর পুত্র মোহাম্মদ কাশেম (৫০)।
শনিবার (২২ এপ্রিল) রাত ১১টায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবার সূত্র জানায়, মোহাম্মদ কাশেম বালুখালী আসরের নামাজ পড়ে বাজারে যাবে বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরছে না, মোবাইল বন্ধ। তার পরিবার অনেক খোঁজাখুঁজির পর রাতে খবর আসে- জালিয়াপালং ইউনিয়ন পরিষদের পাশ তার লাশ পড়ে আছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
