আলিবাবার টুঙ্গি কিউয়ানওয়েন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১২:২২ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চ্যাটবট চ্যাটজিপিটির মতো নিজস্ব চ্যাটবট উন্মোচনের পরিকল্পনা ঘোষণা করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা। এই চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে টুঙ্গি কিউয়ানওয়েন। আলিবাবার ক্লাউড কম্পিউটিং ইউনিট জানিয়েছে, আলিবাবার সামগ্রিক ব্যবসার সঙ্গে ‘অদূর ভবিষ্যতে’ এই চ্যাটবটটিকে সমন্বিত করা হবে। কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি নিজস্ব জেনারেটিভ এআই চ্যাটবট উন্মোচন করেছে। চলতি বছরের শুরুর দিকে আলিবাবা জানায় তারা চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে। এদিকে চীনা ভাষায় টুঙ্গি কিউয়ানওয়েন শব্দের অর্থ ‘হাজারো প্রশ্নের উত্তর চাই’। আসন্ন চ্যাটবটটির কোনো ইংরেজি নাম দেওয়া হয়নি। আলিবাবার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা দানিয়েলে ঝাং বলেছেন, ‘আমরা জেনারেটিভ এআই এবং ক্লাউড কম্পিউটিং পরিচালিত প্রযুক্তিগত জলাবদ্ধতার মুহূর্তে রয়েছি।’ আলিবাবার পক্ষ থেকে বলা হয়েছে, টুঙ্গি কিউয়ানওয়েন চায়নিজ ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও কাজ করতে সক্ষম। এটি আলিবাবার ওয়ার্কপ্লেস ম্যাসেজিং অ্যাপ ডিংটকে যুক্ত করা হবে। এই চ্যাটবটটির মাধ্যমে একাধিক কাজ করা যাবে। কোনো মিটিংয়ের আলোচনাকে লিখিত নোটে রূপান্তর করা, ইমেইল লেখা এবং ব্যবসায়িক প্রস্তাবনা ড্রাফটিংসহ আরও অনেক কাজ করবে চ্যাটবটটি।

সূত্র : দ্য ভার্জ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত