প্রতিশ্রুত ৯৮ শতাংশেরও বেশি সাঁজোয়া যান পেয়েছে ইউক্রেন, এ ছাড়া প্রায় সব ধরনের সমরাস্ত্র পেয়েছে দেশটি বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ।
রাশিয়া থেকে ইউক্রেন পুনরুদ্ধারে ন্যাটো জোট ও মিত্ররা এ পর্যন্ত ইউক্রেনকে ১৫৫০টি সাঁজোয়া যান এবং ২৩০টি ট্যাংক দিয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টলটেনবার্গ এক প্রতিবেদনে জানায় আল জাজিরা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এ পর্যন্ত ইউক্রেনের ৯টি নতুন সাঁজোয়া ব্রিগেডকে প্রশিক্ষণ দিয়েছি। রাশিয়ার কাছ থেকে দখল করা ভূমি পুনরুদ্ধারে এই প্রশিক্ষণ ইউক্রেনকে শক্ত অবস্থানে রাখবে।
মার্কিন নেতৃত্বাধীন কন্টাক্ট গ্রুপ এবং অন্য অংশীদাররা ইউক্রেনকে নজিরবিহীন সমর্থন দিয়েছে বলেও জানান তিনি। জুলাই মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের সহায়তায় ‘মাল্টিপল ইয়ার প্রোগ্রাম অব সাপোর্ট’ প্যাকেজ পরিকল্পনা করা হবে বলে জানান স্টলটেনবার্গ।
