নাসিরনগর থানাধীন ঐতিহ্যবাহী খান্দুরা গ্রামে সৈয়দ মুর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এনটিভি পি এইচ পি কুরআনের আলো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী হাফিজ ক্বারী সালমান ফারসিকে দেশবরেণ্য আলেম-উলামা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বর্ণপদকে ভূষিত করা হয়।
সময় এসেছে সুস্থ ইসলামি সংস্কৃতির বিকাশে হিফজুল কোরআন প্রতিযোগিতাকে আরও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার। এতে করে তরুণ সমাজ ইসলামের দিকে আকর্ষিত হবে। সালমান ফারসিকে ঘিরে নাসিরনগর ও এতদঞ্চলের আলিম সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সৈয়দ মাসউদ বখত কায়েদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, পীর মাওলানা আলাউদ্দিন আল কাদেরী, নাসিরনগর উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ হুসেন চিশতী, খান্দুরা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ সাজ্জাদ মুর্শেদ সোহান, সৈয়দ রাফিউল আব্দাল এবং সৈয়দ শাফায়েত মুর্শেদ।
