ফিলিপাইনের কোরেগিডোর দ্বীপের কাছে বিদেশি পতাকাবাহী দুটি জাহাজের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও তিনজন।
শনিবার (২৯ এপ্রিল) ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) এ কথা জানায়।
পিসিজি জানায়, সিয়েরা লিওনের পতাকাবাহী এমভি হং হাই-১৮৯ জাহাজের ২০ জন ক্রু ও একটি ড্রেজার শুক্রবার ডুবে যায়। এর মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং শনিবার অপর এক ক্রুর লাশ পাওয়া গেছে। নিখোঁজ ক্রুদের সন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পিসিজি আরো জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী রাসায়নিক ও তেল পণ্যের ট্যাঙ্কার পেটিট সোউরের ২১ জন ক্রু নিরাপদে রয়েছে।
সূত্র : দ্য স্টার
