৬ কেজি গাঁজাসহ বাসের সুপারভাইজার গ্রেপ্তার

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০২:৩২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক পাচারকালে লিটন খাঁ (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

এরআগে, শনিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার নগরকান্দি এলাকা থেকে গাজাসহ লিটন খাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন খাঁ কেরানীগঞ্জ উপজেলার লাখিরচর গ্রামের স্বপন খাঁর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নগরকান্দি হাতিবান্ধা এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশির সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় লিটন খাঁর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি ওই বাসের সুপার ভাইজার ছিলেন। তার ব্যাগ থেকে গাঁজাগুলো উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকা করে আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত