মোহামেডানকে লড়াকু লক্ষ্য দিল আবাহনী

আপডেট : ০১ মে ২০২৩, ০১:১১ পিএম

দিনের শুরুতেই টস ভাগ্যে জয়ী আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন। নামলেন ব্যাটিংয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরের সর্বোচ্চ দুই রান সংগ্রাহক নামলেন ব্যাটিংয়ে। ওপেনিংয়ে নামা নাঈম শেখ ও এনামুল হক বিজয় করলেন হতাশ।

তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলারদের তোপে দুজনেই ফিরে যান দ্রুত। ১১ ওভারেই নেই তিন টপ অর্ডার। তবে মিডল অর্ডারদের সহায়তায় শুরুর এই ধাক্কা সামলে উঠে তারা। শেষ পর্যন্ত পায় সম্মানজনক পুঁজি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে আবাহনী। দলের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ ৬৩ রান করেন জাকের আলি অনিক ও মোসাদ্দেক। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ৩৬ ও খুশদিল শাহ ২৯ রান করে আউট হন।

মোহামেডানের হয়ে মুশফিক হাসান ও শুভাগত হোম চৌধুরী দুটি করে উইকেট শিকার করেন। নাজমুল অপু ও সৈয়দ খালেদ আহমেদ একটি করে উইকেট লাভ করেন।

২৫৯ রানের লক্ষ্য নিয়ে একটু পর ব্যাট করতে নামবে মোহামেডান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত