হত্যার পর মাটিচাপা দেওয়া হয় শিশু রহিমকে

আপডেট : ০৪ মে ২০২৩, ০৪:৩৮ পিএম

চট্টগ্রামে ১১ বছরের শিশু রহিমকে হত্যার অভিযোগে আজম খান ও হৃদয় নামের দুজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। বুধবার (০৩ মে) রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে একই রাতে স্থানীয় গোলাপের দোকান মাজার গেইট এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে রহিম নামের ওই শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রহিম স্থানীয় সেলিম উদ্দীনের ছেলে। শিশুটি পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, শিশু রহিমকে গত ২৯ এপ্রিল বিকেলে গ্রেপ্তার আজম খানের নেতৃত্বে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। পরে সেখানকার নির্মাণাধীন একটি ভবনে নিয়ে গাছের টুকরো দিয়ে শিশুটিকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর সেখানে একটি গর্ত করে তার মরদেহ মাটি চাপা দেয় ঘাতকেরা। শিশুটি নিখোঁজ হওয়ার দিনেই চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তার বাবা সেলিম উদ্দিন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, শিশু রহিমকে অপহরণের পর হত্যার অভিযোগে বুধবার আজমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশু রহিমের মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত