অমর্ত্য সেনের বাড়ি উচ্ছেদে স্থগিতাদেশ

আপডেট : ০৪ মে ২০২৩, ১০:৪৭ পিএম

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তার শান্তিনিকেতনের বাড়ি থেকে উচ্ছেদে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জারি করা নোটিসের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দে এই স্থগিতাদেশ দেন। টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের দেওয়া উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে বুধবার কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে কোনো ব্যবস্থা বিশ্বভারতী কর্র্তৃপক্ষ নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। জমি নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ আগামী ৬ মের মধ্যে অমর্ত্য সেনকে শান্তিনিকেতনের বাসভবনের শূন্য দশমিক ১৩ একর জমি খালি করার নির্দেশ দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত