ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিল ইজারা নিয়ে আবারও জমির মাটি কাটার অভিযোগে মাসুদ হায়দার (৪৫) নামে একজনকে এক মাসের কারাদন্ড- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এই দন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাসুদ হায়দার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামের মৃত আবু নাসেরের ছেলে।
এর আগে, চলতি বছরের ২৬ মার্চ একই অভিযোগে মাসুদ হায়দারকে ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার এলাকায় সরকারি চামাউড়া বিল মাছ চাষের জন্যে সমিতির নামে লিজ নিয়ে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছিল।
