প্রতিবেশীকে ফাঁসাতে ৫ ভাই মিলে চাচাকে খুন

আপডেট : ০৬ মে ২০২৩, ১১:২৪ পিএম

শেরপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে আপন পাঁচ ভাই মিলে হত্যা করেছেন চাচা রফিক মিয়াকে (৫৫)। উপজেলার প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের এই হত্যাকা-ের ঘটনার তিন মাস পর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

পুলিশ সুপার জানান, গত ২০ জানুয়ারি ওই গ্রাম থেকে রফিক মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের  করা মামলায় সন্দেহভাজন আসামি দেখানো হয় প্রতিবেশী কুদরত আলী আঙ্গুর, মস্তু মিয়া, রুস্তমসহ ৯ জনকে। কৌশলে সাক্ষীর খাতায় নাম লেখান ভাতিজারা। ওই এলাকার জনৈক রাজু মিয়া পুলিশের কাছে এসে ঘটনার বিস্তারিত খুলে বলে এবং ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এরপরই ৫ ভাই ওয়াসিম, জসিম, জিয়ার আলী, আলম মিয়া ও ফয়সাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, চাচাকে বাড়ি থেকে ডেকে এনে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত