গুণিজন সংবর্ধনা পেলেন ডিএমপির ডিবিপ্রধান হারুন

আপডেট : ০৯ মে ২০২৩, ০২:৪৭ এএম

গুণিজন সংবর্ধনা পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সেমিনার হলে মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশন আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও কয়েকজন গুণীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশনের সভাপতি, আইইবির সাবেক সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ডিবিপ্রধান হারুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রকৌশলী কবির আহমেদ ভূঞা এবং আওয়ামী লীগের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন পল্টু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত