মুন্সীগঞ্জে স্বামীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৯ মে ২০২৩, ১১:৪৩ পিএম

পারিবারিক কলহের জেরে মুন্সীগঞ্জের শ্রীনগরে স্ত্রীর বিরুদ্ধে স্বামী শেখ সলিমকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের স্ত্রী রোকসানা বেগমকে (৪০) আটক করেছে। স্থানীয়রা জানান, দুপুরে স্বামী সলিমকে ঝাড়– ও লাঠি দিয়ে পেটায় রোকসানা। একপর্যায়ে অচেতন হয়ে লুটিয়ে পড়েন সলিম। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী তার স্বামীকে মারধর করে। পরে পুলিশ গিয়ে স্বামী সলিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত