হিলিতে লোহা তোলার সম্ভাব্যতা যাচাইয়ে ড্রিলিং

আপডেট : ১২ মে ২০২৩, ১২:৪৮ এএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে আবিষ্কৃত দেশের একমাত্র লোহার খনি থেকে লোহা উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দ্বিতীয় পর্যায়ের ড্রিলিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এদিকে আবারও লোহার খনির কার্যক্রম শুরু হওয়ায় খুশি স্থানীয় এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হিলির আলীহাট এলাকায় আবিষ্কৃত লোহার খনি থেকে লোহা উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ে ‘প্রিলিমিনারি স্ট্যাডি ফর ডেভেলপমেন্ট অব আলীহাট আয়রন অর ডিপোজিট অ্যাট হাকিমপুর’ শীর্ষক জরিপ কাজের পরিদর্শন শেষে এর ড্রিলিং কার্যক্রমের  উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। ড্রিলিং কার্যক্রম বাস্তবায়ন করছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার জানান, এ পর্বে আমরা ছয়টি বোর হোল ড্রিলিং করে এর মাধ্যমে আরও নিশ্চিত হতে চাই এখানে কী পরিমাণ আয়রন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত