বগুড়ায় গরু ব্যবসায়ী গাজীপুরে গৃহবধূ খুন

আপডেট : ১২ মে ২০২৩, ১২:৫০ এএম

বগুড়ায় এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে এবং গাজীপুরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

বগুড়া : বগুড়া সদরের নামুজা ইউনিয়নের শাহúাড়া এলাকায় গরু ব্যবসায়ী আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক ওই গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।

নামুজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, স্থানীয় চৌমুহনী বাজার থেকে রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত ৯টার দিকে বাড়ি থেকে ১০০ মিটার দূরে শাহúাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

তিনি বলেন, ‘আমরা শুনেছি, আব্দুর রাজ্জাক হাটে কোনো এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা গুনে দিয়েছিলেন। সেটা দেখে দুর্বৃত্তরা মনে করেছিল টাকাগুলো রাজ্জাকের এবং সেগুলো হয়তো সে নিজের কাছেই রেখেছে। ধারণা করা সেই টাকাগুলো ছিনিয়ে নিতেই হয়তো তাকে হত্যা করা হয়েছে।’

গাজীপুর : গাজীপুরে পারিবারিক কলহের জেরে মোসা. নূরী (১৮) নামে এক কিশোরী গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে মহানগরীর পশ্চিম ভূরুলিয়া এলাকায় এ ঘটনার পর থেকে স্বামী ইসমাইল হোসেন ওরফে পায়েল (২৫) পলাতক রয়েছেন। নিহত নূরী কুড়িগ্রামের মুন্সিপাড়া মরাকাটা গ্রামের নূরুল ইসলামের মেয়ে। অভিযুক্ত ইসমাইল নেত্রকোনার বারহাট্টা থানার মধুপুর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত