ছেলের হাতে বাবা স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ১৩ মে ২০২৩, ১১:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইটভাটায় সন্তানের সামনে নয়ন তারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী চাঁন মোস্তফা (৪৫)। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। পরে ইটভাটার অন্য শ্রমিকরা চাঁন মোস্তফাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

ইটভাটার শ্রমিকরা জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়ন তারা ও দশ বছর বয়সী একমাত্র মেয়েকে নিয়ে থাকতেন।

গত শুক্রবার মধ্যরাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাগ্বিত-া হয়। এ সময় ঘুম থেকে জেগে যায় তাদের মেয়ে। একপর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা দা দিয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন।

সরাইল থানার ওসি আসলাম হোসাইন বলেন, এ ঘটনায় নয়ন তারার বোনের ছেলে বাদী হয়ে সরাইল থানায় হত্যা মামলা করেছে। স্বামী চাঁন মোস্তফাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বটির কোপে ইসমাইল কাজী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার তাইজেল কাজীর ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি শীতল চন্দ্র পাল জানান, এ ঘটনায় অভিযুক্ত ছেলে আলীম কাজীকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত