ভোলায় গ্যাসের ড্রিলিং স্ট্রিম টেস্ট শুরু

আপডেট : ১৬ মে ২০২৩, ০১:২৮ এএম

ভোলার ইলিশা-১ ক্ষেত্রের কূপে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন নিশ্চিত করতে শেষ ধাপের (তৃতীয়) ড্রিলিং স্ট্রিম টেস্ট (ডিএসটি) শুরু করেছে বাপেক্স। গতকাল সোমবার সকাল থেকে এ পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে তারা।

এর আগে এ কূপে দুটি স্তরের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, গ্যাস মজুত থাকার বিষয়টি। এখন তৃতীয় স্তরের ডিএসটি সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হবে গ্যাস।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৮ সালের দিকে ভূ-তাত্ত্বিক জরিপের পর গ্যাসের সম্ভাবতা যাচাই শেষে এ বছরের ৯ মার্চ ভোলার ইলিশা-১ কূপ খনন করে বাপেক্স। রাষ্ট্রীয় এ সংস্থার তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ খনন কাজ সম্পন্নের পর এখন চলছে কূপটিতে ডিএসটি কার্যক্রম।

বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কূপে গ্যাস মজুতের পরিমাণ ১৮০ থেকে ২০০ বিলিয়ন ঘনফুট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত