চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ মে ২০২৩, ০৮:১৭ পিএম

চট্টগ্রামে বাসচাপায় কামাল উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ মে) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন পতেঙ্গার মাইজপাড়ার নূর আলমের ছেলে। তিনি লালদিয়ারচর এলাকায় কনটেইনার ডিপোতে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, বাসচাপায় কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাসটি জব্দ করে। তবে বাসচালক পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত