কৃষকের জমিতে খাল খনন বন্ধের দাবি

আপডেট : ১৮ মে ২০২৩, ১০:২১ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকের কৃষি জমিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের মরা সঙ্কোষ নদীর ওপর এ মানববন্ধন হয়।

চরভূরুঙ্গামারীতে খাসজমি ছাড়াও কৃষকের প্রায় ৬০০ একর জমিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) খাল খনন করার অভিযোগ তুলেছেন তিন শতাধিক কৃষক। এর প্রতিবাদে ও খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার কৃষকরা। এলাকার তিন শতাধিক কৃষক এ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কৃষক মমিন ম-ল, তজিম উদ্দিন, আবদুল হক, আমিনুর ইসলাম প্রমুখ।

জানতে চাইলে বিএমডিএ নাগেশ্বরী জোনের সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মাহবুব আলম বলেন, ‘আমরা সরকারি যেটুকু জমি পাব সেটুকু খনন করব। কৃষকের জমি খননের প্রশ্নই আসে না। তবে অনেকে সরকারি জমি নিজ নামে দাবি করে ভোগদখল করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত