মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

আপডেট : ১৯ মে ২০২৩, ০৫:০১ পিএম

সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লে. এইচ এম এম হারুন-অর-রশীদ (বিএন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টসার্টিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের অংশ হিসেবে কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান কতৃর্ক সেন্টমার্টিন এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী (চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, সয়াবিন তেল, ম্যাচ, মোমবাতি) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অধিনায়ক বিসিজিএস কামরুজ্জামান, কমান্ডার মীর মো. মাহবুবুল হাসান। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক কর্মহীন ও দুস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, টেকনাফ ও সেন্টমাটিন দ্বীপ দিয়ে প্রবাহিত হয়। উক্ত ঘূর্ণিঝড়ের সেন্টসার্টিন দ্বীপে ব্পোক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত