আজমপুরের জালে ৪৪ গোল

আপডেট : ২০ মে ২০২৩, ০৬:৫৬ পিএম

আবারো সাত গোল হজম করল প্রিমিয়ার লিগে নবাগত আজমপুর উত্তরা এফসি। বিকেলে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ এফসি ৭-০ গোলে হারিয়েছে তাদের। এ নিয়ে ১৫ ম্যাচে ৮ গোল করার বিপরীতে ৪৪ গোল হজম করল আজমপুর উত্তরা।

এবারের লিগে এটাই সর্বোচ্চ ব্যবধানে জয়-পরাজয়ের রেকর্ড। এর আগে এই আজমপর উত্তরাই একই ব্যবধানে আবাহনীর কাছে হেরেছিল। এ ছাড়া মোহামেডানের কাছে আজমপুর হেরেছিল ০-৬ গোলে। আগের দুম্যাচে হ্যাটট্রিক হলেও গতকালের ম্যাচে পুলিশের কেউ তিন গোল করতে পারেনি।

দুটি করে গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ও জোয়ান আরাঙ্গো। এ ছাড়া রবিউল হাসান, সৈয়দ কিরমিনে ও এডওয়ার্ড জিমিনেজ করেন একটি করে গোল।

এই জয়ে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এলো পুলিশ। মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারানো অপর নবাগত ফর্টিস রয়েছে সপ্তম স্থানে। আর আজমপুর উত্তরার অবস্থান তলানীতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত