আজ ২৪ মে (বুধবার)। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
জাতকের শনির দশা কেটে যাওয়ায় এ সময়টা নির্বিঘ্নে পার হবে। বেশ কিছু সমস্যার আশু সমাধান হবে। সহসা অর্থ লাভের যোগ রয়েছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ট। এ সপ্তাহে নারীসঙ্গ এড়িয়ে চলাই ভালো। তবে যাত্রা শুভ।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
জাতক এ সপ্তাহে মঙ্গল ও বুধের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হতে পারেন। এই সময়ে প্রচুর রিপুর সংযমের প্রয়োজন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
বান্ধবীর পারিবারিক বন্ধুর পরামর্শে চতুরতার মাধ্যমে সহজে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। কারণ সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই।
মিথুন : ২১ মে-২০ জুন
আমাদের সমাজে সাধারণত বলা হয় সপ্তাহের শুরুটা সবার জন্য মঙ্গল বয়ে আনে। ফলে এ সময়টায় আপনার জরুরি ও প্রয়োজনীয় কাজ সমাধা করুন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
জাতক সামাজিক কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। আর আপনার অনেক দিনের সাধনার ফসল এবার জনস্বীকৃতি লাভ করবে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
জাতককে আদিরসের ব্যাপারে দুঃসাহসী করে তুলবে। ভেবে চিন্তে পা-বাড়ান।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
আপনার মধ্যে বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় যেকোনো জ্যোতিষির পরামর্শে সঠিক পাথর ধারণ করলে অতীত কাজেরও সফলতা নিশ্চিত।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থ লগ্নি করুন। সফল হবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
গার্হস্থ্য জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের অনূঢ়ারা আসন্ন সমস্যা থেকে রক্ষা পাবেন। বড়দের সমস্যাও দূর হবে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
জাতক এবার পারিপার্শ্বিক অবস্থার কারণে অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারেন। উৎকোচের পথে না যাওয়া ভালো।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। অবশ্যই নিজ রিপু সংযত করুন। বিপরীত লিঙ্গের টাকার লোভে সাড়া দেবেন না।
