কংগ্রেস, বামদল এবং তৃণমূলসহ ১৯ বিরোধী দল ভারতের নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে দলগুলো এ সিদ্ধান্ত জানায়। আগামী ২৮ মে ভারতের নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ভবনের উদ্বোধন করবেন। আর এতেই আপত্তি বিরোধীদের। তারা একে দেশটির সর্বোচ্চ অভিভাবক প্রেসিডেন্টের প্রতি ‘অসম্মানজনক আচরণ’ হিসেবে দেখছেন। বিরোধীদের যুক্তি, সংবিধান অনুযায়ী দেশের প্রেসিডেন্ট পার্লামেন্টের অভিভাবক। বিবৃতিতে তারা বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করে নিজেই নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন, সেটা অসম্মানজনক ও গণতন্ত্রণের ওপর আঘাত।’
×
