নারায়ণগঞ্জে ব্যবসা নিয়ে বিরোধে নিহত ১, আটক ৪

আপডেট : ২৭ মে ২০২৩, ০৯:৫১ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে পোড়া মবিল তেলের ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনিক গ্রুপের হামলায় রোমান হোসেন ওরফে ক্যাপ রোমান (৩৬) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এদিকে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি অনিক সরদারসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, নিহত রোমানের পিতা আব্দুর রহিম বাদী হয়ে গ্রেপ্তার ৪ আসামিসহ ১৬ জনের নাম উল্লেখ করে ও আরও ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন- বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদার বাড়ি এলাকার একাধিক মামলার আসামি অনিক সরদার (২৭) ও অন্তর হোসেন (২৫), বুরুন্দী এলাকার সন্ত্রাসী সবুজ (৩৮) ও দিদার (৩৮)। পুলিশ শনিবার (২৭ মে) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে প্রেরণ করেছে।

এর আগে শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে ওই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত