প্রেসিডেন্ট নির্বাচন

তুরস্কে ভোট শেষ, চলছে গণনা

আপডেট : ২৮ মে ২০২৩, ০৯:৪১ পিএম

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। এখন গণনা চলছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল জানা যাবে।

রবিবার (২৮ মে) স্থানীয় সময় বিকেল ৫টায় দেশটিতে ভোট শেষ হয়। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোট নেওয়া।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, এদিন সকাল থেকেই তুরস্কের বিভিন্ন অঞ্চলে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এবার ৬ কোটি ৪১ লাখের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে আশা করা হচ্ছে। দেশটিতে ভোটারদের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়।

গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং দেশটির ৬০০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ। কিন্তু ওই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এগিয়ে থাকলেও প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচদারোগলুর সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত