১০০ বছরে সর্বোচ্চ উষ্ণ দিন দেখল সাংহাই

আপডেট : ২৯ মে ২০২৩, ১১:০০ পিএম

চীনের বৃহত্তম শহর সাংহাই ১০০ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মে দিবসের কথা জানিয়েছে, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সোমবার (২৯) নগরীর আবহাওয়া দপ্তর এ কথা জানিয়েছে।

পরিষেবাটির অফিসিয়াল ওয়েব অ্যাকাউন্টের একটি পোস্টে বলা হয়েছে, চীনের বৃহত্তম শহর জুজিয়াহুই স্টেশনে দিনের তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটি গত ১০০ বছরের মধ্যে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

চীনের পূর্বাঞ্চলীয় শহরের মেট সার্ভিস বলেছে, পরে বিকেলে মেট্রো স্টেশনে তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়।

দেশটির আবহাওয়া দপ্তর বলেছে, ওই তাপমাত্রা অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। আগে যা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল ১৮৭৬, ১৯০৩, ১৯১৫ ও ২০১৮ সালের মে মাসের তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড।

জাতিসংঘ মে মাসে একটি সতর্কতা জারি করে বলেছে ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে সবচেয়ে উষ্ণতম সময়কাল হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রিনহাউস গ্যাস নির্গমন এবং এল নিনোর সংমিশ্রণে তাপমাত্রা অনেক বাড়বে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্যানুসারে, তাপমাত্রার লক্ষ্যমাত্রাকে অতিক্রম করার দুই-তৃতীয়াংশ সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এটি অন্তত একবার ঘটবে। এর প্রভাবে জলবায়ুর পরিবর্তন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত