ঢাকা-চট্টগ্রামের ১৩ প্রকল্পের ফ্ল্যাট নিয়ে শুরু হলো এপিক প্রপার্টিজের গ্রীষ্মকালীন আবাসন মেলা। পাঁচ দিনব্যাপী ‘এপিক সানি ফিয়েস্তা’ নামে শুরু হওয়া এই মেলা চট্টগ্রাম মহানগরীর লালখানবাজারের এপিক এস. এ. সিদ্দিকী পার্ক প্রকল্পে হচ্ছে। ১২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক প্রকোশলী মো. আনোয়ার হোসেন, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালসহ আরও অনেকে। উদ্বোধনী বক্তব্যে প্রকোশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমান বিশ্ব অর্থনীতির মন্দাভাবের প্রভাব আবাসন শিল্প খাতেও পড়েছে। নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির এই সময়েও আমরা আমাদের গ্রাহকদের চাহিদা ও সাধ্যের কথা মাথায় রেখে এই মেলার আয়োজন করেছি। মেলায় এসে সাধ্যের মধ্যে পছন্দমতো ফ্ল্যাট কিনতে পারবেন সবাই।’ প্রকল্পের সুবিধা সম্পর্কে এপিক প্রপার্টিজের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. সালাহউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, প্রকল্পে সুইমিং পুল, জিম, ডে-কেয়ার সেন্টার, প্লে-গ্রাউন্ড, সুপারশপ, কমিউনিটি হলসহ প্রভৃতি সুযোগ সুবিধা রয়েছে। ‘নগরীর ৩টি প্রকল্পে প্রায় ১২টি রেডি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাট আজ কিনে সঙ্গে সঙ্গে ওঠা যাবে।’
এছাড়া মেলায় বুকিং দিলেই পাবেন ফ্রি স্মার্ট হোম সল্যুশন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
