নবায়নযোগ্য জ্বালানি

দুই বছরের মধ্যে আরও ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৪:২৩ এএম

নবায়ণযোগ্য উৎস হতে আগামী দুই বছরের মধ্যে আরও দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। পাশাপাশি আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে পরিবেশবান্ধব এ উৎস থেকে আরও ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পাইপলাইনে রয়েছে।

গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের এক দ্বিপক্ষীয় সভায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনা করে পরিকল্পনাধীন ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করায় প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ হাতছাড়া হয়েছে। কিন্তু ওই পরিমাণ অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে আসছে না।

সভায় বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সাত সদস্যের দলের পক্ষে প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিশ্বব্যাংকের আট সদস্যের প্রতিনিধিদলের পক্ষে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার নেতৃত্ব দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত