জাপানে বন্দুক হামলায় ২ সেনা নিহত

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৪:৩৬ এএম

জাপানের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলায় দুই সেনা নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ১৮ বছরের এক তরুণ প্রশিক্ষণার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার জাপানের গিফু অঞ্চলের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কর্র্তৃপক্ষ জানায়, শুটিং প্রশিক্ষণের সময় সহকর্মীদের দিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন অভিযুক্ত তরুণ। গুলিবিদ্ধ হয়ে ২৫ বছরের এক যুবকসহ দুজন নিহত হন। আহত ব্যক্তির সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ ঘটনায় বেসামরিক কোনো ব্যক্তি জড়িত ছিল না বলেও প্রাথমিকভাবে জানায় সামরিক কর্র্তৃপক্ষ। জাপানে বন্দুক সহিংসতা অত্যন্ত বিরল ঘটনা হলেও সম্প্রতি দেশটিতে উল্লেখযোগ্য হারে তা বেড়েছে।

গত বছরের জুলাইয়ে এক সমাবেশে বন্দুক হামলায় নিহত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত