ধরলায় ধরা পড়ল  ৮ কেজির রুই

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৯:০৪ পিএম

কুড়িগ্রামের ধরলা নদীতে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক জেলের জালে ৮ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে। মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় করেন। স্থানীয় বাজারে মাছটি ৮ হাজার টাকায় বিক্রি করেন ওই জেলে।

শুক্রবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় ঝাঁকি জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবস এলাকার জাহিদুল ইসলাম মাছ ধরতে ধরলা নদীতে যান। বিকেলে ঝাঁকি জাল নিয়ে ধরলা নদীর শুলকুর বাজার এলাকায় নামলে রুই মাছটি তার জালে আটকা পড়ে।

জাহিদুল ইসলাম বলেন, ধরলা নদীতে পানি বেড়ে যাওয়ায় মাছটি ধরলা নদীর শাখা শুলকুর বাজার ছড়ায় উঠে আসে। মাছটি ধরতে পেরে খুবই ভালো লাগছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত