রাজবাড়ীতে হঠাৎ বাস ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি

আপডেট : ১৮ জুন ২০২৩, ১২:০০ এএম

রাজবাড়ী-ঢাকা রুটে ফরিদপুরের গোল্ডেন লাইন বাস চলাচলকে কেন্দ্র করে হঠাৎ বাস ধর্মঘট ডেকেছে রাজবাড়ী জেলা পরিবহন মালিক সমিতি। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া বাস ধর্র্মঘটের কারণে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা যায়, ফরিদপুরের করিম গ্রুপের বাস গোল্ডেন লাইন গত বৃহস্পতিবার থেকে রাজবাড়ী-ঢাকা রুটে চলাচল শুরু করে। শুক্রবার সকালে তাদের একটি বাস রাজবাড়ী বাস মালিক সমিতির শ্রমিকরা আটকে দেয়। বিষয়টি গোল্ডেন লাইন কর্তৃপক্ষ জানার পর ঢাকার গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সব দূরপাল্লার বাসের কাউন্টার বন্ধ করে দেয়। রাজবাড়ী বাস মালিক কর্তৃপক্ষ বিষয়টি জেনে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেয়। রাজবাড়ী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লিটন গতকাল বলেন, ‘আলোচনার মাধ্যমে সমাধান না হলে ধর্মঘট চলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত