‘র’এর নতুন প্রধান হচ্ছেন রবি সিনহা

আপডেট : ১৯ জুন ২০২৩, ১১:২৭ পিএম

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আইপিএস কর্মকর্তা রবি সিনহা । তিনি বর্তমান প্রধান সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হবেন।

৩০ জুন সামন্ত গোয়েলের মেয়াদ শেষ হচ্ছে। সিনহা যাওয়ার পর তিনি এই পদে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

রবি সিনহা ‘র’-এর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা। তিনি সাত বছর ধরে অপারেশনাল বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। ছত্তিশগড় ক্যাডারের রবি সিনহা ১৯৮৮ ব্যাচের আইপিএস কর্মকর্তা।

নতুন দায়িত্ব গ্রহণের পর বর্তমানে চলমান শিখ চরমপন্থী ও মণিপুরের সহিংসতা সামাল দেওয়া তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল এবং বামপন্থী চরমপন্থীদের নিয়ে রবি সিনহার কাজ ইতিমধ্যে দৃষ্টি কেড়েছে। ঘটনাক্রমে ‘র’-এর প্রতিপক্ষ গোয়েন্দা ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তারই ব্যাচমেট তপন দেকা। গোয়েন্দা ব্যুরো অ্যভন্তরীণ গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করে।

রবি সিনহা শীর্ষ পদে দায়িত্ব নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ‘র’-কে আরও এগিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

সরকারি সূত্র বলছে, এই সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি ও মানুষের সমন্বয়ে গোয়েন্দা সংস্থাকে তিনি অন্য মাত্রায় নিয়ে যেতে সক্ষম হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত