উইমেন্স ইমার্জিং টিমস কাপ

ফাইনালে বাংলাদেশের লক্ষ্য ১২৮

আপডেট : ২১ জুন ২০২৩, ১১:০২ এএম

উইমেন্স ইমার্জিং টিমস কাপের ফাইনালে বাংলাদেশকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

হংকংয়ের মং ককের মিশন রোড গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমেছিল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রানের পুঁজি গড়েছে দলটি।

ভারতের মেয়েদের পক্ষে সর্বোচ্চ রান দিনেশ ভ্রিন্দার। ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেছেন তিনি। পাঁচ নম্বরে নেমে কনিকা আহুজা ২৩ বলে ৪ চারে অপরাজিত ৩০ রান করেন। যা ভারতের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান। এছাড়া ওপেনার উমা চেট্রির ব্যাট থেকে এসেছে ২০ বলে ২২ রান।

বাংলাদেশের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। ১টি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা ও রাবেয়া খান।

গতকাল সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে ৫৯ রানের পুঁজি নিয়েও জিতেছিল ৬ রানে। ব্যাটিংয়ে এক পর্যায়ে ধস নেমেছিল। ১৬ রানে ৬ উইকেট হারানোর পরও মোটামুটি একটা পুঁজি গড়ে বাংলাদেশের মেয়েরা। এরপর দারুণ বোলিংয়ে তুলে নেয় জয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত