ডিএনসিসির ১৩ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন

আপডেট : ২৯ জুন ২০২৩, ০৭:৫০ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার মধ্যে ৬, ৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪ ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করছেন।

উল্লেখ্য, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত