পাল্টা হামলায় বিলম্ব, মুখ খুললেন জেলেনস্কি

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কাছে দেরিতে অস্ত্র সরবরাহের কারণে কিয়েভের পরিকল্পিত পাল্টা হামলা বিলম্ব হচ্ছে। বুধবার (০৫ জুলাই) এক টিভি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। অপরদিকে মাইনসহ অধিকৃত এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া।

কয়েকদিন আগে ইউক্রেনের বন্দর নগরী ওডেসাতে সিএনএন’র এরিন বার্নেটের সাথে কথা বলার সময় জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে জুনের চূড়ান্ত শুরুর অনেক আগে পাল্টা হামলা শুরু করতে চেয়েছিলেন। খবর এএফপি’র।

জেলেনস্কি সাক্ষাৎকারে বলেন, যুদ্ধক্ষেত্রে কিছু অসুবিধার কারণে পাল্টা হামলা বিলম্বিত হয়েছে। আমি চেয়েছিলাম আমাদের পাল্টা হামলা আগে চালানো হোক। কারণ সবাই বুঝতে পেরেছিল যদি পাল্টা হামলা বিলম্বিত হয় তাহলে আমাদের অঞ্চলের অনেক বড় অংশ বেদখল হয়ে যাবে।

তিনি বলেন, আমাদের সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। তবে আমি তাদের পাশাপাশি ইউরোপীয় নেতাদের বলেছি, আমরা আমাদের পাল্টা হামলা শুরু করতে চাই এবং এজন্য আমাদের সমস্ত অস্ত্র ও উপাদানের প্রয়োজন।

গত সপ্তাহে মার্কিন মিডিয়ার সাথে আরেকটি সাক্ষাৎকারে ইউক্রেনের সামরিক কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনিও পশ্চিম থেকে প্রতিশ্রুত অস্ত্রের ধীরগতিতে হতাশা প্রকাশ করেছেন। জেলেনস্কি সিএনএনকে বলেন, তিনি বহুবার এফ-১৬ এর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত