কিশোরগঞ্জে সংঘর্ষে আহত ২৬ নয়জন আটক

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:৫২ পিএম

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৬ জন আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই বছর আগে আশরাফ মওলানা ও পুরান বাড়ির জামাল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাল মিয়ার পক্ষের আনোয়ার নামের এক ব্যক্তি নিহত হন। এ নিয়ে এখনো মামলা চলছে। গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হান্নান নামের আহত একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত