এক দিনে ৮৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:৫১ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীর ভর্তির নতুন রেকর্ড হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ জন রোগী। এ নিয়ে গত তিন দিন ধরে টানা সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড হচ্ছে। এর আগে গত রবিবার ভর্তি হয়েছিল ৮৩৬ ও তার আগের দিন গত শনিবার ৮২০ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর মারা গেল ৭৬ জন। এর মধ্যে ঢাকার মারা গেছে ৫৯ জন। বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৭৪ ঢাকার ও ৩১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৩ হাজার ২৫৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ৮০ জন। বাকি ১ হাজার ১৭৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৪৩ জন রোগী ভর্তি হলো। গতকালই প্রথম ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজারের ঘরে পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত