ইডেনে বিশ্বকাপ ম্যাচের টিকেটের দাম ঘোষণা

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১২:১৩ পিএম

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। ৩ মাসেরও কম সময় বাকি। বিশ্বকাপের পারদও তাই ঊর্ধ্বমুখী। এর মধ্যেই বিশ্বকাপের অন্যতম ভেন্যু ইডেন গার্ডেন্সের পাঁচ ম্যাচের টিকিটের দাম ঘোষণা হলো।

অ্যাপেক্স কমিটির বৈঠকের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম অন্য তিন ম্যাচের চেয়ে সামান্য বেশি হবে।

ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এই ম্যাচের সব স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিটের দাম হবে ৬৫০ রুপি। ‘ডি’ ও ‘এইচ’ ব্লকের টিকিটের দাম হবে ১০০০ রুপি। ‘বি’, ‘সি’, ‘কে’ ও ‘এল’ ব্লকের টিকিটের দাম হবে ১৫০০ রুপি।

পাকিস্তান বনাম ইংল্যান্ড ও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার - ৮০০ রুপি। ‘ডি’ ও ‘এইচ’ ব্লক ১২০০ রুপি। ‘সি’ ও ‘কে’ ব্লক ২০০০ রুপি এবং ‘বি’ ও ‘এল’ ব্লক ২২০০ রুপি।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার - ৯০০ রুপি। ‘ডি’ ও ‘এইচ’ ব্লক ১৫০০ রুপি। ‘সি’ ও ‘কে’ ব্লকের টিকিটের দাম ২৫০০ রুপি এবং ‘বি’ ও ‘এল’ ব্লকের টিকিটের দাম ৩০০০ রুপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত