যৌন কেলেঙ্কারি

বিবিসি উপস্থাপকের পরিচয় প্রকাশ

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম

হাজার হাজার পাউন্ড দিয়ে এক অপ্রাপ্তবয়স্কের কাছ থেকে যৌন উত্তেজক ছবি নেওয়ার অভিযোগে গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রে থাকা সেই বিবিসি উপস্থাপকের নাম-পরিচয় প্রকাশিত হয়েছে। ওই উপস্থাপকের স্ত্রী ভিকি ফ্লিন্ড নিজেই স্বামীর পরিচয় প্রকাশ করেছেন। গত বুধবার এক বিবৃতিতে তিনি জানান, ‘গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার’ আশঙ্কায় তার স্বামী হিউ এডওয়ার্ডসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স লিখেছে, যুক্তরাজ্যের সবচেয়ে পরিচিত টিভি উপস্থাপকদের একজন হিউ এডওয়ার্ডসকে দিয়েই গত সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু সংবাদ পরিবেশন করেছিল বিবিসি। এ ছাড়া আরও বড় বড় ঘটনায় বিবিসির সংবাদ পরিবেশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। নাম প্রকাশ না করে এডওয়ার্ডসের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি প্রথমে সামনে আনে ব্রিটিশ ট্যাবলয়েড সান। গত শুক্রবার পত্রিকাটি জানায়, বিবিসির একজন শীর্ষ উপস্থাপক যৌন উত্তেজক ছবির বিনিময়ে ১৭ বছর বয়সী একজনকে ৩৫ হাজার পাউন্ড দিয়েছেন বলে অভিযোগ করেছে সেই অপ্রাপ্তবয়স্কের মা ও সৎবাবা। তার মা দাবি করেন, ওই টাকায় তার সন্তান কোকেনের নেশায় আসক্ত হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত