হামলা ভাঙচুর ও লুটপাটকারীদের গ্রেপ্তার দাবি

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১১:১৭ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বঙ্গবন্ধু সরণি ও দুর্জয়মোড় এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর বাসস্ট্যান্ডসংলগ্ন দুর্জয় মোড় এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়।

পরে তারা প্রতিকার চেয়ে স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বরাবর একটি স্মারকলিপি দেন। যার অনুলিপি দেওয়া হয় স্থানীয় সাংসদ, সচিব-বাণিজ্য মন্ত্রণালয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বরাবর।

ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী আলামীন, ইসলাম উদ্দিন, মঞ্জু মিয়া, উজ্জ্বল মিয়া, হোসাইন প্রমুখ। মানববন্ধন চলাকালে দুর্জয় মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত দীর্ঘ যানজটের তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত