নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:২৬ পিএম

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, নাজমুল হাসান আগামী ২৪ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌ-বাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।

আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত ৩ বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তিনি পূর্বতন নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত