মাদক মামলা

মডেল পিয়াসার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:১৮ এএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানার মামলায় মডেল ও সাবেক টিভি উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) জেসমিন আক্তার। বর্তমানে মতিঝিল থানায় কর্মরত এ পুলিশ কর্মকর্তা গতকাল মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন।

আদালতের পেশকার সাইদুর রহমান সাংবাদিকদের বলেছেন, এ মামলায় জেসমিন আক্তার ১২তম সাক্ষী। জামিনে থাকা পিয়াসা এদিন আদালতে উপস্থিত ছিলেন।

বিচারক নূরুল মজিদ নয়ন সাক্ষী জেসমিন আক্তারের জবানবন্দি নেওয়ার পর তাকে আসামিপক্ষের আইনজীবী এমএন হাসান জহির রোমেল যে জেরা করেছিলেন, সেটিও গ্রহণ করেন।

পিয়াসাকে ২০২১ সালের ১ অগাস্ট রাতে ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও সিসা পাওয়ার কথা বলা হয় সে সময়।

পেশকার সাইদুর রহমান বলেন, সাক্ষ্যে মাদক উদ্ধার টিমের সদস্য জেসমিন বলেছেন, তিনি ওই সময়ে (পিয়াসার বাসায় অভিযানের সময়) ডিবি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে কাজ করতেন। তিনি সহকারী উপকমিশনার নুসরাত জাহান মুক্তা ও মুহিদুলের নেতৃত্বে মাদক টিমে ছিলেন। সে সময় চারটি হুইস্কির বোতল, ৭৮০টি ইয়াবা, একাধিক মুখ খোলা ও মুখ বন্ধ মদের বোতল তার সামনে এসআই শহিদুল উদ্ধার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত