নড়াইল পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে নড়াইল পৌরসভার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বরাশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
দিনব্যাপী এই প্রতিযোগীতায় নড়াইল পৌরসভার ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ১৬টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রণোতোষ কুমার সেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল বাশার সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
