ঢাকা নার্সিং কলেজের গেটের পাশ থেকে এক দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক দীপক বালা জানান, ঢাকা মেডিকেল ও ঢাকা নার্সিং কলেজের গেটের পাশে রাস্তা থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়। একটি শপিং ব্যাগের মধ্যে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। নবজাতকটি ছেলে। যার আনুমানিক বয়স এক দিন। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
