অডিটরিয়াম নির্মাণে দুর্নীতির আশ্রয় নিয়ে ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভোলার লালমোহন পৌরসভার মেয়র ও নির্বাহী প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে কমিশনের সহকারী পরিচালক রাজকুমার সাহা বাদী হয়ে মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেনÑ লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম (তুহিন), নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক, উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন ও মেসার্স রিয়াজ স্টোরের মালিক মো. কামাল হোসেন রিয়াজ।
