পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৭ দিন পরে কলেজ ছাত্র হৃদয় কবিরাজের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া ও হোসনাবাদ খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. জাফর খানের (২৫) স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত দেড়টার সময় ফেলে রাখা স্থান নির্ধারনের মাধ্যমে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে বাউফল থানা পুলিশ।
ঘাতক জাফর প্রেমিকা সংক্রান্ত বিরোধের প্রতিশোধ নিতে হৃদয় কবিরাজকে হত্যা করার কথা জানিয়েছে ।
জাফর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া (৩ নং ওয়ার্ড) বাসিন্দা।
