একটি ক্লিনিক ইন্টেরিয়র করতে হেলথ রেভল্যুশন ও রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল দুপুরে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হেলথ রেভল্যুশনের পক্ষে এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির এবং রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেডের পক্ষে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যদের মধ্যে রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেডের চেয়ারম্যান সাবরিনা রশীদ নোভা, হেড অব অপারেশন মনজুরুল কবীর, হেড অব সেলস (এক্সটার্নাল) এজাজুল ইসলাম ও হেলথ রেভল্যুশনের ডিএমডি মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, হেলথ রেভল্যুশন একটি যুগোপযোগী উদ্যোগ নিয়েছে। তাদের স্বপ্নের সঙ্গে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। উনাদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব যাতে মানুষের কাছে সেবা সহজে পৌঁছায়।
রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেডের চেয়ারম্যান সাবরিনা রশীদ নোভা বলেন, হেলথ রেভল্যুশনের নতুন উদ্যোগের সঙ্গে কাজ করব। আমাদের ইচ্ছা আছে একটা ভালো ক্লিনিক করে দেওয়ার। আমার সাধ্যের চাইতেও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।
হেলথ রেভল্যুশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, আমার বিশ্বাস ও আস্থা আছে রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেড রোগীদের কথা ভেবে সুন্দর একটি ইন্টেরিয়র ডেভেলপ করে দেবে।
