ত্রিশালে সড়ক পারাপারের সময় পথচারীর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৯:২২ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লেকের পাড় এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। আনুমানিক তার বয়স ৩২ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লেকের পাড় এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি অজ্ঞাত বাসের চাপায় অজ্ঞাত ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ত্রিশাল থানার পরিদর্শক তদন্ত আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত