‘সমন্বিত মহাপরিকল্পনা’ প্রণয়নে বিলম্বতি হওয়ায় পরামর্শক প্রতিষ্ঠান সাতত্য আর্কিটেকচারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
গত রবিবার (৬ আগস্ট) দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে পরমর্শক প্রতিষ্ঠান সাতত্য আর্কিটেকচারের কাছে বিলম্বের কারণ জানতে চাওয়া হয়।
নোটিশে বলা হয়, ‘সমন্বিত মহাপরিকল্পনা’ যথাযথভাবে সম্পন্ন করণের লক্ষ্যে ২০২১ সালের ২৮ জুন চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে সাতত্য আর্কিটেকচারের আবেদনের পরিপ্রেক্ষিতে উল্লিখিত কাজটি যথাযথ ও পরিপূর্ণভাবে সম্পন্ন করণের লক্ষ্যে দু'ধাপে ৬ মাস করে ১২ মাস সময় বর্ধিত করা হয়। ফলে ২৪ অতিবাহিত হলে টেকনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক মূল্যায়নে টিওআর মোতাবেক কাজটি দাখিল করা হয়নি।’
প্রসঙ্গত, গত ৮ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়ে ‘পরিকল্পনার ভুলে স্বপ্নভঙ্গ তাপসের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় দেশ রূপান্তর পত্রিকায়।
